সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনায় আক্রান্তদের সহায়তায় জেলা বিএনপির হেল্প সেন্টার উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১০১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ববধানে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহ্বায়ক ছাইদুল হক ছাদু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এম এ মতিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জেরা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ হেল কাফি শাহেদ, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।

পরে চিকিৎসকদের মাঝে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষন সেলের আহ্বায়ক ছাইদুল হক ছাদু বলেন, মহামারী করোনা ভাইরাসে আক্রান্তদের সহায়তায় টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান অস্থায়ী কার্যালয়ে করা হলেও হেল্প সেন্টারের সকল কার্যক্রম পরিচালনা করা হবে পাবলিক লাইব্রেরীর ২য় তলায়। সেখান থেকে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত ডাক্তার, ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme