সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জাতীয় যুব দিবস পালন

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘প্রশিক্ষণ যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা শাখার উপ-পরিচালক ফাতেমা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত করিম। এসময় যুব অধিপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬ জনকে ৬০ হাজার টাকা করে ঋণ এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme