সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রাফিক পুলিশ খোরশেদ আর নেই

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ২৮৮৬ বার দেখা হয়েছে।

মোস্তফা কামাল : টাঙ্গাইলের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর (এটিএসআই) খোরশেদ আলম সুগার নীল হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। তার দেশের বাড়ী ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামে। মৃত্যুর পূর্বে তিনি শহরের কুমুদিনী কলেজ মোড়ে দায়িত্বরত অবস্থায় ছিলেন।

ট্রাফিক ইন্সপেক্টর সাজেদুল ইসলাম জানান, শুক্রবার (২২ নভেম্বর) প্রতিদিনের ন্যায় শহরের কুমুদিনী কলেজ মোড়ে দায়িত্বরত অবস্থায় ছিলেন তিনি। দুপুরে হঠাৎ তিনি শারীরিক অসুস্থ হয়ে পরেন।

পরে সেখানে থাকা স্থানীয় লোকজন এবং অন্যান্য ট্রাফিক পুলিশরা তাকে তার বাড়ীতে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হয়ে দ্রুত টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

তার এক ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় কোরআন-এ হাফেজ আর মেয়ে কুমুদিনী সরকারি কলেজে পড়া-লেখায় আছেন। তিনি অত্যান্ত ভাল মানের লোক ছিলেন বলে তিনি জানা।

তার মৃত্যুতে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ, পুলিশ বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme