সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, আটক ৩

  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১০৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পুলিশের সঙ্গে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) দুপুরে শহরে মিছিল বের করলে পুলিশ সেখানে বাঁধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।

এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী বলেন, ‘সারা দেশে দলীয় শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ডাকে সম্মিলিতভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি আহ্বান করা হয়। ভিক্টোরিয়া রোডে কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সেখানে বাঁধা দেয়। পরে স্থান পরিবর্তন করে শহরে পুরাতন বাসস্ট্যান্ড রেজিস্ট্রিপাড়া এলাকায় কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সেখানেও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেয়। নেতাকর্মীদের লাঠিপেটা করে আহত করে এবং ব্যানার ছিনিয়ে নেয়। এসময় যুবদল নেতা কামাল হোসেন, ওলামা মোস্তফা কামাল ও ছাত্রনেতা তৌহিদুল ইসলাম বাবুকে আটক করে নিয়ে যায়।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তারা পুলিশের গাড়িতে হামলার চেষ্টা করেছিল। এজন্য তাদের আটক করা হয়েছে। তবে কাউকে আহত করা হয়নি।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme