সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত এলাকা লকডাউন

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ১২২৬ বার দেখা হয়েছে।
MIRZAPUR 1

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গােইলে প্রথম বারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে ঢাকার আইটিইএস থেকে টাঙ্গাইলের সিভিল সার্জনকে মৌখিকভাবে  বিষয়টি জানানো হয়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলা বৈরাগী ভাওড়া পশ্চিম পাড়া এলাকায়।

রোববার (০৫ এপ্রিল) নারায়নগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়িতে আসেন। তিনি নারায়নগঞ্জ একটি ক্লিনিকে কাজ করতেন। উপজেলা প্রশাসন  রাতেই পশ্চিম পাড়া এলাকায় প্রায় ৩০টি পরিবারকে লকডাউন করেন ।

 টাঙ্গাইল সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান  বলেন, সোমবার (০৬ এপ্রিল) নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকায় পাঠানোর হয়। পরে সেখান থেকে মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে ফোন করে জানানো হয় ওই ব্যক্তির করোনার প্রজেটিভ এসেছে। বুধবার (০৮ এপ্রিল) রির্পোটটি হাতে পাবো।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক জানান, মঙ্গলবার রাতে টাঙ্গাইল সিভিল সার্জন এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে রাতেই মির্জাপুরের ভাওড়া এলাকায় আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকা থেকে কেউ বের হতে না পারে একং বাহিরের কেউ প্রবেশ করতে না পারে এ জন্য যথাযথ ব্যবস্থ নেওয়া হয়েছে। তিনি আরও জানান ওই ব্যক্তিকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme