টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা কেনেন। রাতে রিকশাটি চার্জে দিয়ে তিনি ঘুমাতে যান। সকালে রিকশার চার্জার খুলতে গেলে আনোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তারা বাবা আইন উদ্দিন ছেলেকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme