সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৬ ডিওসম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধাগণের স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. আতাউল গণি, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন জেলা পরিষদ, টাঙ্গাইল প্রেসক্লাব, সিভিল সার্জন অফিসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
অপরদিকে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ১১ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল্য আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান।

জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme