সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যুবদলের শোক র‌্যালী

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে যুবদলের কর্মী শাওন মাহমুদ আকাশ নিহতের ঘটনায় টাঙ্গাইলে শোক র‌্যালী করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসট্যান্ড থেকে র‌্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রিপাড়ায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে যুবদলের নেতা কর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, হাবিবুল আলম শাতিল, একেএম আব্দুল্লাহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার মোল্লা, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার, দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক শিবলু তালুকদার, সদস্য সচিব বাবলু চৌধুরী, কালিহাতি পৌর যুবদলের সদস্য সচিব জনিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসংঙ্গত, ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলের কর্মী শাওন মাহমুদ আকাশ (২০) নিহত হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme