সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতা রেজা হত্যা : ২ জন গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৭৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা হত্যায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয় তাদের। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানায় নিহত রেজাউলের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ওসি মীর মোশারফ হোসেন জানান, মামলায় চারজনকে আসামি করা হয়েছে। এরা হলেন— শহরের এনায়েতপুর এলাকার হারুন অর রশীদের ছেলে সাজ্জাদান দিন দ্বীপ (২৬), আকুরটাকুর পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. রবিন মিয়া (২৭), কোদালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন এবং একই গ্রামের আব্দুল হামিদের ছেলে পাভেল (২৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে শুক্রবার নয়ন ও শাকিলকে পুলিশ আটক করে। তাদের বাড়ি বাসাইল উপজেলায়। শনিবার এই মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

গত রোববার (২১ নভেম্বর) শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় রেজাউলকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme