সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সংসদ সদস্য ও ইউএনও করোনায় আক্রান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, গত সোমবার (২৪ জানুয়ারি) সংসদে নমুনা দেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। পরের দিন ফলাফল রিপোর্টে তার পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বুধবার (২৬ জানুয়ারি) সকালে নমুনা পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।

সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাসের বুস্টার ডোজসহ সব টিকা নিয়েছি। তারপরও করোনায় আক্রান্ত হয়েছি।’

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, ‘এবারসহ তিনবার করোনায় আক্রান্ত হলাম। দুদিন ধরে জ্বর জ্বর ছিল। করোনার উপসর্গ ছিল। গতকাল রাতে শরীর বেশি খারাপ লাগায় সকালে নমুনা দিয়েছিলাম। পরীক্ষায় করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme