সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  একযোগে বৃক্ষরোপণ

  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১০২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান নিয়ে 
টাঙ্গাইলে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়েছে৷ বুধবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের উদ্যােগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। 

জানা যায়, জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একযোগে ১টি কৃষ্ণচূড়া, ১টি জারুল এবং ১টি সোনালু  গাছের চারা রোপন করা হয়। কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যা আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক শরীফা হক বলেন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট  ৪ হাজার ৮৬৯টি গাছ লাগানো হয়েছে৷ এই গাছগুলো স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা পরিচর্যা করবেন৷  এধরণের কার্যক্রম অব্যহত থাকবে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme