সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা

  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবগঠিত টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নানাবিধ রোগ তাঁর জীবনকে বিপন্ন করে তুলেছে। তার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেশের প্রচলিত আইনে কোন বাধা নেই। তারপরও সরকার তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য প্রেরণের দাবি জানিয়েছেন। সরকার নানা ভাবে আমাদের আন্দোলন সংগ্রামে বাধা প্রদান করছে। গনতন্ত্র হরণ করছে। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না।

সভায় কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নবগঠিত টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme