টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৫৯২ বার দেখা হয়েছে।
dav

প্রতিদিন প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ আগস্ট দুপুরে শহরের সাবালিয়া বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপি’র সহ সভাপতি সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিসুর রহমান আনিস, যুগ্ম সম্পাদক ও যুবদল নেতা খন্দকার রাসেদুল আলম রাসেদ, সাংগঠনিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক, দপ্তর সম্পাদক মির্জা শাহীনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme