সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল যৌনপল্লীতে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৯৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গ্যাস সিলিন্ডার থেকে টাঙ্গাইল শহরের বেবীস্ট্যান্ড যৌনপল্লীতে আগুন লেগে তিনটি বাড়ি পুড়ে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে এঘটনায় কোন যৌনকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

যৌনকর্মীরা জানায়, যৌনপল্লীর রহিম কর্মকারের বাড়ির ভাড়াটিয়া প্রিয়াংকা দুপুরের রান্না বসিয়ে বাহিরে পানি আনতে গেলে গ্যাস সিলিন্ডার লিকজনিত ত্রুটির কারণে আগুন লেগে মুহুর্তের মধ্যে ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে ২১ টি রুম পুড়ে ছাই হয়ে যায়।

একই সাথে আগুনের লেলিহান শিখা পাশ্ববতি মঞ্জু ও মিনা’র বাড়ির ৩০টি রুম পুড়ে প্রায় শতাধিক যৌনকর্মী নিংস্ব।

যৌনকর্মী লাবনী আক্তার, প্রিয়া, পপি, সাবিনা, মর্জিনা ও মিনা জানায়, আগুন লাগার সাথে সাথে নিজেদের জীবন বাঁচাতে এক কাপড়ে বেরিয়ে আসি। আমাদের ঘরে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আসবাবপত্র, বাড়ির দলিলপত্রাদি কোন কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে এখন আমরা নিঃস্ব।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ইতিপূবের্ ৩টি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, অগ্নিকান্ডের সময় লুটপাটের ঘটনা এড়াতে আমাদের ফোসের্ ব্যাপক নজরদারি ছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme