সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল সদর ও শহর বিএনপির আহবায়ক কমিটির আনন্দ র‌্যালী

  • আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৯১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর থানা ও শহর বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দলটির দুই আহবায়ক কমিটির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের পৌর উদ্যানে সামনে গেলে পুলিশ বাঁধা দেয়।

পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর থানা বিএনপি নবগঠিত কমিটির আহবায়ক আজগর আলী’র সভাপতিত্বে ও শহর বিএনপির আহবায়ক মেহেদী হাসান আলীম’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নবগঠিত কমিটির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর থানা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রউফ, শহর বিএনপির সদস্য সচিব ইজাজুল হক সবুজ, শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক শাহীন আকন্দ, সদর থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মা আহ্বায়ক হাদিউজ্জামান সোহেল প্রমুখ।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme