সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মহাসড়কে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বুধবার সকাল ১১ টায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের পাশে অবৈধভঅবে গড়ে উঠা প্রায় ৩০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনসাধারন, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষ্যে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নচিমন, করিমন, ইজিবাইক ও রিক্সা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme