সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার(৭ ফেব্রুয়ারী) দুপুর ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহা-সড়কের ধনবাড়ীর ধোপাখালী ইউনিয়নের হাজরাবাড়ী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনের সড়কে প্রাইভেট কারের ধাক্কায় মাহফুজুর রহমান সিয়াম হোসেন(২০) নামের এক মোটর সাইকেল চালক নিহত হন।

স্থানীয় প্রত্যক্ষদোষীরা জানায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকার ধনবাড়ীর হাজরাবাড়ী এলাকায় পৌঁছলে ধনবাড়ীর দিকে আসা অপর একটি মোটর সাইকেল রাস্তার উল্টো পাশে যাওয়ার কারণে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি মো: ইদ্রিস আলী জানান, খবর পেয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ঘটনা ঘটার সাথে সাথেই ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত মাহফুজুর রহমান সিয়াম উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের ফজলুল হকের ছেলে। সে তার পরিবারের সাথে ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকায় বাস করতেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme