সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীর কদতলী-বাজিতপুর সড়কের বেহাল দশা

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ১০৫২ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ী উপজেলার কদমতলী বাজার থেকে বাজিতপুর (পাগলাবাড়ী মোড) পর্যন্ত অভ্যন্তরীন সড়কে দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় জন দূর্ভোগ চরমে পৌছেছে। যার কারণে জনদূভোগ পোহাতে হচ্ছে সহ্রাধিক পথচারীর।

কদমতলী বাজার থেকে বাজিতপুর (পাগলাবাড়ী মোড) পর্যন্ত প্রায় ১ কি.মি. সড়কটি এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।

একটু বৃষ্টি হলেই সড়কে হাটু পানি জমে যায়। রাস্তায় পানি আর কাদা জমে দূর্গন্ধ ছড়ায়। এতে জনস্বাস্থ্য হুমকির সম্মুখিন হচ্ছে। অথচ কদতলী বাজার বাজিতপুর সড়কের এ রাস্তাটি বীরতারা ইউনিয়নের প্রাণ কেন্দ্র ।

এ রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শতশত ছাত্র-ছাত্রী যাতায়াত করে। রাস্তাটি বাজারের প্রধান রাস্তা হওয়ায় পণ্য পরিবহন, হাসপাতালে রোগী আনা-নেওয়াসহ প্রতিদিন হাজার হাজার পথচারীকে চলাচল করতে হয়।

এদিকে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায় একটু বৃষ্টিতেই সড়কে হাটু পানি জমে। দেখে মনেই হয়না এটি সড়ক না সরু খাল। এ অবস্থায় প্রতিনিয়ত অবর্ননীয় দূর্ভোগের মধ্যে চলাচল করলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের এ বিষয়ে নজর দেয়ার যেন ফুসরত পাচ্ছেন না।

কদমতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর ছাত্র মুবীন হাসান সোয়াদ,দশম শ্রেণীর ছাত্রী মৌ, রনি, চরপাড়া মোহাম্মদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়–য়া ছাত্রী সীমা আক্তার, সুমাইয়া, রিপা, সেতু, দিপা , অন্তরা ও ধনবাড়ী বয়েজ কলেজে ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তৃষ্ণা,মেঘল জানান, এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা উচিত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme