নারী দিবস উপলক্ষে কালিহাতীতে আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পাড়ভীন প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme