সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিখোঁজের ৪ মাস পর মায়ের কোলে মধুপুরের বায়েজীদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৭৬০ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান মধুপুর : মধুপুর থেকে নিখোঁজ মো. বায়েজীদ নামের ১০ বছরের শিশুকে চার মাস পর উদ্ধার করেছেন পুলিশ। সে মধুপুর পৌরসভার টেংরী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

জানা যায়, গত ১২ ডিসেম্বর নিখোঁজ হয়। বায়েজীদের বাবা মো. বেলায়েত হোসেন মধুপুর সার্কেলের এএসপি মো. কামরান হোসেনকে জানালে তিনি শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এএসপি মো. কামরান হোসেন দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠান। এরই সূত্র ধরে গত মঙ্গলবার টঙ্গী এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে ওই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুর বাবা মো. বেলায়েত হোসেন জানান, কাউকে কিছু না বলে নিখোঁজ হয় বায়জীদ। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেলে থানায় জিডি করলে এএসপি স্যারের মাধ্যমে হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন।

এএসপি মো.কামরান হোসেন জানান, বাড়ী থেকে পালিয়ে গিয়ে ঢাকার একটি হোটেলে কাজ করতেছিল বায়জীদ। চার মাস পর এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme