সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে সিয়াম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, সিয়াম বাড়ির আঙিনায় খেলছিল। হঠাৎ পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন।

এসময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলুন দেখতে পান স্বজনরা। পরে খাদে থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme