সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

প্রাইভেট পড়তে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালো স্কুলছাত্র

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাইভেট পড়তে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিটন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ তার অপর দুই বন্ধু ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিটন গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জ্যোতআতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে। আহত দুই বন্ধু একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫), খলিলুর রহমানের ছেলে শাওন (১৫)। এছাড়া আহত পথচারী ফলদা ঘোনাপাড়া হাজী আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)। নিহত লিটনসহ তার আহত দুই বন্ধু ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, সকালে বাড়ি থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় একই স্কুল শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। পরে তারা কোচিংয়ে বই রেখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে রাস্তায় এক পথচারীর সাথে ধাক্কা লাগে ও মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে লেগে ঘটনাস্থলে চারজনই গুরুতর আহত হয়। এরপর ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে থেকে মোটরসাইকেল আরোহী লিটনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধু মারুফ ও পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। অপর বন্ধু আহত শাওন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত লিটনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme