সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বঙ্গবন্ধু সেনানিবাসে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” এর উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৫২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন” এর যাত্রা শুরু হয়েছে।

রবিবার ১০ জানুয়ারি বিকেলে বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক, পিএসপি, কমান্ডার ৯৮ কম্পোজিট ব্রিগেড এই ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে সেনানিবাসের ২৯৭ জন অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনাসদস্য এবং অসামরিক ব্যক্তিবর্গ এই ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করেন। এছাড়াও এ সেনানিবাসে কর্মরত সকল সামরিক ও অসামরিক সদস্যগণ ও পর্যায়ক্রমে এই ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, ব্রিগেড়ের দায়িত্বপ্রাপ্ত জেলা (সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল) এর ২৩ হাজার বেসামরিক জনবল ডিভিশন সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক পরবর্তীতে বঙ্গবন্ধু ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহণ করবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme