সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে অবৈধ বালু বিক্রির দায়ে ব্যবসায়ীর ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে অবৈধ বালু ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রির দায়ে বাদল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হক বুধবার সন্ধ্যায় উপজেলার নাকাছিম এলাকায় এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, বাদল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহল ম্যানেজ করে উপজেলার নাকাছিম, শায়ের ও ঝিনাই নদীর নথখোলা এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।

বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেন এলাকাবাসী। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমালোচনা শুরু হয়। পরে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা শুরু হয়। পরে উপজেলা প্রশাসন এ ভ্রামমান আদালত পরিচালনা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট রফিকুল হক বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সালের আইনের ৪ এর খ ও গ ধারা ওই ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme