বাসাইলে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্র নিহত

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার রাতে উপজেলার দাপনাজোড় রেল ক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্র অন্তর খান (১৮) টাঙ্গাইল সদর উপজেলার টি-ভাতকুড়া এলাকার মো. নজরুল খানের ছেলে। সে টাঙ্গাইল সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে অন্তর খান মোটর সাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক পর্যায়ে রাত ৮টার দিকে সে বাসাইল উপজেলার দাপনাজোড় এলাকার রেল ক্রসিং এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে কাটা পড়ে। এ সময় তার সাথে থাকা মোটর সাইকেলটি পাশেই পার্কিং করা ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশের ঘারিন্দা ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে আজ রোববার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ লাশ পরিবারের নিকট হস্তান্তর করেন।

ঘারিন্দা রেলের স্টেশন মাষ্টার সোহেল খান জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme