সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৮১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা মিলনায়তনে শেখ কামালের কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাসছুল আলম মাষ্টার প্রমূখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শেখ কামাল এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং তবারক বিতরণ করা হয়। পরে বাসাইল পাইলট বালিকা বিদ্যালয় মাঠে শেখ কামালের জন্মদিন উপলক্ষে ১২০ জন দুস্থ ও অসহায় ব্যাক্তির মাঝে বিশেষ ত্রান সহয়তা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme