সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৭১২ বার দেখা হয়েছে।

মাসুদ রানা, বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে ইউপি নির্বাচনে প্রার্থীদের দলীয় মনোনয়নের তালিকা প্রেরণে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুুর) আসনের সংসদ সদস্য এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে সাংবাদিক সন্মেলন করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বাসাইল সদর ইউনিয়ন আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং জেলা শ্রমিকলীগের সদস্য ও সদর ইউপি থেকে আ”লীগের মনোনয়ন প্রত্যাশি রফিকুল ইসলাম সংগ্রাম এই সংবাদ সন্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্য এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপজেলা, জেলা আওয়ামী লীগসহ সংসদ সদস্যের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন।

সংগ্রাম বলেন, ওয়ার্ড এবং সদর ইউনিয়ন আ’লীগের সন্মতিতে আমাকেসহ ১নং তালিকায় রেখে আরো তিনজনের নাম রেজুলেশন করে জমা দেয়া হয়। পরবর্তীতে আমার নাম বাদ দিয়ে উপজেলা এবং জেলা আ’লীগেরর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ‘‘মাইম্যান” বলে খ্যাত মোঃ সোহেল মিয়াকে তালিকায় ১নং এ রেখে তিন জনের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করেন। ব্যক্তিগত আক্রোশে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দলের ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন করছেন। তিনি এমন স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলের প্রকৃত ত্যাগী নেতাদের মনোনয়নের তালিকা প্রেরণ এবং মনোনয়ন দেবার জন্য আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme