সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপির মেয়র প্রার্থীর অফিস ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানুর নির্বাচনী অফিস ভাঙচুর করায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

আজ শুক্রবার বিকেলে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া স্টেডিয়াম সেতু সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সহ-সভাপতি হাসিনুজ্জামান শাহীন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলি ও সাধারণ সম্পাদক হারুন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা চাই টাঙ্গাইল পৌরসভায় একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন। কিন্তু দলীয় ক্ষমতা ও প্রভাব খাটিয়ে বিএনপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে নির্বাচন করতে চায় সরকার দলীয় লোকজন। তারা রাতের আধাঁরে আমাদের অফিস ভাঙচুর করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, ১৪ জানুয়ারি দিবাগত রাতে শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় স্টেডিয়াম সেতু সংলগ্ন বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর করে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় নির্বাচনী অফিস ভেঙ্গে খুটি কেটে তাবু ছিড়ে ফেলে। এ ঘটনায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme