সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের সিলমী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল আলম খোকা।
এতে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক শো: আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক প্রমুখ।
এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme