সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভারত ফেরত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস

  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৫৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিপ্লব চন্দ্র সেন নামে ভারতফেরত এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুন) করোনাভাইরাস শনাক্তের পর তার বাড়িতে লকডাউন জারি করে উপজেলা প্রশাসন।

উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী জানান, সম্প্রতি বিপ্লব চন্দ্রের বাবা ভারতে কোভিডে আক্রান্ত হলে বিপ্লব তাকে দেখার জন্য ভারত যান। সেখান থেকে গত বৃহস্পতিবার (৩ জুন) দেশে আসেন। বিষয়টি জানাজানি হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, বিপ্লব চন্দ্র করোনা ভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন কিনা জানার জন্য পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে। আপাতত বিপ্লব চন্দ্রের বাড়িসহ মোট ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ভারতফেরত ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি করোনা ভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন কিনা তা পরীক্ষার জন্য আজ (৬ জুন) ঢাকার আইসিডিডিসআর-এ নমুনা পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme