সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে ট্রাকচাপায় শিশু ও নারী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় তেলবাহী ট্রাকের চাপায় ভ্যানে থাকা এক নারী ও একটি শিশুর মৃত্যু হয়েছে।

নিহতদের সম্পর্ক এবং নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার ৫ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় উপজেলার বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিকেলে ভুঞাপুর সদর থেকে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যান গোবিন্দাসি এলাকায় যাচ্ছিল। পথে বাগবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ভ্যানে থাকা একটি শিশু ও এক নারী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও দু’জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme