সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মাহমুদ আলী (৭৫) নামের এক বৃদ্ধ। সে উপজেলার চর অলোয়া এলাকার মৃত আব্বাস আলী শেখের ছেলে।

বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের ছাব্বিাশা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ ব্যক্তি ছাব্বিশা মাদরাসার সামনে রাস্তা পার হচ্ছিল। পথিমধ্যে গোবিন্দাসী থেকে ছেড়ে আসা বালুবাহী হাইড্রোলিক ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়টি ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। পরে বৃদ্ধের মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme