সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপু‌রে ধাওয়া পাল্টা ধাওয়া, ভোটদান স্থ‌গিত

  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতবিদেক : টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে জোরপূর্বক ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে দুইপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার কার‌ণে এক‌টি কে‌ন্দ্রে ভোটপ্রদান স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

রোববার (২৬ ডি‌সেম্বর) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার অ‌লোয়া ইউ‌নিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

কয়েকজন ভোটারের অভিযোগ, নৌকার কর্মীরা প্রকা‌শ্যে সিল মার‌তে ছিল। এসময় এক ইউ‌পি সদ‌স্য প্রার্থীর পক্ষেও সিল মার‌তে ছিল। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তাতে বাধা দি‌লে দুইপ‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে।

ওই কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে কে‌ন্দ্রের ভিতর দুইপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা কার‌ণে বিশৃঙ্খলার সৃ‌ষ্টি হ‌লে সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ভোট গ্রহণ স্থ‌গিত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme