সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরের সাবেক পৌরমেয়র সরকার শহীদ আর নেই

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মধুপুর পৌরসভার তিনবারের নির্বাচিত সাবেক মেয়র সরকার শহীদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

তার পারিবারিক সুত্রে জানানো হয়, শুক্রবার সকালে স্ট্রোক করলে তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বিকাল সাড়ে পাঁচটায় তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আগামীকাল শনিবার সকালে টেংরী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, সরকার শহীদ ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসন থেকে নির্বাচন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme