সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে মিথ্যা অপবাদ সইতে না পেরে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা তোতা মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোর রাতের কোন এক সময় এই ঘটনা ঘটিয়েছেন তিনি। তোতা মিয়ার বাড়ি মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামে।

জানা যায়, তোতা মিয়া ও তার স্ত্রী জোহরা বেগম দু জনেই ওই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাতেও তারা ঘুমিয়ে পড়েন। সকালে জোহরা বেগম ঘুম থেকে জেগে দেখেন তার স্বামী তোতা মিয়া বিছানায় নেই। ঘরের দরজাও বাইরে থেকে লাগানো। এ সময় তিনি ডাকাডাকি ও চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা খুলে দেন। সবাই মিলে তোতা মিয়াকে খুজতে গিয়ে গোয়াল ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এলাকাবাসী জানান, তোতা মিয়ার স্ত্রী জোহরা বেগমের নিকট স্থানীয় এক মহিলা পরকীয়ার অভিযোগ তোলেন। এই বিষয়টি নিয়ে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হওয়ার পরেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পালবাড়ী থেকে তোতা মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আত্মহত্যার কারণ উদঘাটনের জন্য স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। আইনগতভাবেই পরবর্তী প্রক্রিয়া অগ্রসর হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme