সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের সহযোগিতায় মধুপুর বিএডিসি ট্রেনিং ইনস্টিটিউট কনফারেন্স হল রুমে ২৫ মে মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী টাঙ্গাইল এর উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং কৃষিবিদ এ কে এম মনিরুল আলম পরিচালক।

বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহমেদ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মধুপুর (বিপ্রকে) বিএডিসি’র যুগ্ম পরিচালক কৃষিবিদ রিয়াজুল ইসলাম।

এতে আরো উপস্হিত ছিলেন, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকুরা নাম্নী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme