সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অবৈধভাবে জর্দ্দা তৈরির মালামাল ধ্বংস ও জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পশ্চিম রানিয়াদ এলাকায় সোনালী জর্দ্দা ফ্যাক্টরীর মালিককে দুই হাজার টাকা জরিমানাসহ প্রায় লক্ষাধিক টাকার জর্দ্দা তৈরির মালামাল ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার ১২ ডিসেম্বর বিকেলে এই অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

জানা যায়, ওই এলাকার নাজমুল হক দীর্ঘদিন ধরে অবৈধ জর্দ্দার ফ্যাক্টরী পরিচালনা করে আসছেন। যার কোন বৈধ কাগজপত্র নেই। জর্দ্দা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রঙ। সেই সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে নকল পান পরাগসহ মিষ্টি পানের যাবতীয় জর্দ্দা। যা মানব দেহের জন্য ক্ষতিকর।

বিষাক্ত রঙ ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে জর্দ্দা তৈরি এবং বাজারজাত করার কারনে জর্দ্দা তৈরির সকল উপকরণ এলাকাবাসির উপস্থিতিতে ধ্বংস করাসহ প্রতিষ্ঠান মালিককে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এই লাউফুলা ফাড়ির এস আই আজহার আলীসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme