সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরের শোলাকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী এ্যাডভোকেড ইয়াকুব আলী’র নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ জুন বিকেলে শোলাকুড়ী হাই স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। সভায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মীর ফরহাদুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। কর্মীসভায় বক্তারা তাদের বক্তব্যে উপস্থিত ভোটারদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার প্রার্থী এ্যাডভোকেট ইয়াকুব আলীকে বিজয়ী করার লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় শোলাকুড়ী ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে শোলাকুড়ীসহ ৮ টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme