সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৬৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের (এনএটিপি) আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৩ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়া আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রকল্পের পরিচালক আজহারুল ইসলাম সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবুল বাশার, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী প্রমূখ।

এ সময় মধুপুর উপজেলার সিআইজি ২০০ জন কৃষককে শতকরা ৭০ ভাগ প্রণোদনায় পাওয়ার টিলার ১৪টি , ধান মাড়াই কল ১৪টি, স্প্রে মেশনি ১১, ৮টি ওজন মাপার যন্ত্র ও ৪টি ফুট পাম্প সরবরাহ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি ফেইজ-২ এর আওতায় তাদের প্রণোদনা হিসেবে ওই যন্ত্রপাতি বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme