সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে কৃষকদের সাথে মহাপরিদর্শকের মতবিনিময়

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রামে শুক্রবার বিকেলে কৃষক ও উপকারভোগিদের সাথে মতবিনিময় করেছে কৃষি বিভাগ।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই সভার আয়োজন করে।

প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবিক্ষণ বিভাগের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত উপ পরিচালক মাহমুদুল হাসান, উপপ্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হাসান, তাজমী নূর রাত্রি, ব্লক-সুপার ভাইজার তাপস কুমার সরকার, কৃষক আলমগীর হোসেন প্রমূখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই ব্লকের কৃষক কৃষানীগন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অতিরিক্ত কৃষিকর্মকর্তা শাকুরা নাম্নী। মতবিনিময় সভার আগে রঙ্গিন ফুল কপির মাঠ পরিদর্শন করেন কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme