সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের মালাউড়ী (অলিপুর) গ্রামের নাছরিন নামের (২৩) এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নাছরিনের শ্বশুরবাড়ির লোকজন ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বললেও নাছরিনের পরিবার দাবি করেছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

এলাকাবাসী, নাছরিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শুভ (২৯) এর সাথে বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নাছির উদ্দিনের ছোট মেয়ে নাছরিনের সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। নাছরিন মাদারগঞ্জে কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

নাছরিনের শ্বাশুড়ি খোদেজা বেগম জানান, শনিবার রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে শুভ ও নাছরিন এক সাথেই ঘুমাতে যায়। সকাল থেকে আমরা শুভকে পাইনি। নাছরিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। নাছরিনের ভাই রুবেল মিয়া জানান, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পারিবারিক ভাবে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন নাছরিন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে নাছরিন ১৪/১৫ দিন আগে বাবার বাড়িতে চলে আসে। ওই সময় আমরা নাছরিনকে শুভদের বাড়িতে না যাওয়ার জন্য বহুবার বুঝিয়েছি। নতুন করে জীবন গড়ার কথা বলেছি। কিন্তু নাছরিন বার বার বলেছে, ‘আবার নতুন সংসার করার চেয়ে ওকে যদি ভালো করতে পারি তাহলেই মঙ্গল।’ স্বামীকে ভালো করার জন্যই এসে লাশ হয়েছে আমার বোন। আমরা নাছরিনের হত্যার বিচার চাই। দুপুরে মধুপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme