সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে নতুন ঘরসহ জমি হস্তান্তর

  • আপডেট : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : মুজিববর্ষে” আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার “এ শ্লোগানকে সামনে রেখে মধুপুরে গৃহহীন ও ভূমিহীন ৬২ টি পরিবার পেল ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মধুপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করা হয়।

সারা বাংলাদেশে ৬৬ হাজার ৯ শত ৮৯ পরিবারকে ভুমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ৬২ টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান, ডিসি আরসহ ঘর প্রদান করা হয়।

উপজেলা পরিষদের হলরুমে শনিবার(২৩ জানুয়ারী) সকাল ১০টায় প্রথম পর্যায়ে ২২টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন যথাক্রমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু , মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ. করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি, গৃহ প্রাপ্ত পরিবারগন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme