সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছুরিকাঘাতে মোবারক হোসেন (৫০) নামে ব্যবসায়ীর নিহত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার মহিষমারা জটাবাড়ি গ্রামে তাকে ছুরিকাঘাত করা হয়।

মোবারক হোসেন জটাবাড়ি গ্রামের মৃত জুলহাস ফকিরের ছেলে। বিষয়টি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল নিশ্চিত করেন।

নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, মোবারক হোসেন গরুর ব্যবসা করতেন। তার সঙ্গে উপজেলার তোরাপবাজার গ্রামের আরেক গরু ব্যবসায়ী হোসেন আলীর কথাকাটাকাটি হয়। এ পর্যায়ে হোসেন আলী ধারালো ছুরি দিয়ে মোবারক হোসেনের পেটে আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হোসেন আলীকে পিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় মোবারককে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পথে পুলিশ হোসেনকে থানায় নিয়ে যায়।

ওসি তারিক কামাল জানান, এ ঘটনায় একজন আটক হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme