সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ছয় সার ব্যবসায়িকে জরিমানা

  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: অনুমোদনহীন সার ব্যবসায়ি ও অবৈধ মজুদের অপরাধে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ছয়জন সার ব্যবসায়িকে এক লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার ২৭ আগস্ট দুপুরে উপজেলার জলছত্র ও পচিশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে এ জরিমানা করা হয়।

জানা যায়, লাইসেন্স বিহীন সার ব্যবসা ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে মধুপুর উপজেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। তার অংশ হিসেবে মধুপুরের কৃষিবাজার জলছত্র ও পচিশমাইল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় সার ব্যবসায়ি মো. ফজলুল হককে এক লাখ, আলী আকবরকে ১০ হাজার, মিন্টু মিয়াকে ৫ হাজার, জাবেদ আলীকে ৩ হাজার, রায়হানকে ৫ হাজার ও আমিনুল ইসলাম ফকিরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন। তাকে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল।

এসময় থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme