সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার ২৩ জুলাই সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায়, জলাশয় সংরক্ষণে সচেতনতা সৃষ্টি, বিলুপ্তপ্রায় জাতের মৎস্য চাষে গুরুত্ব আরোপসহ বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। এসময় তিনি এক সপ্তাহব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহে সকল দিবসে গনম্যাধম কর্মীদের উপস্থিত থাকার আহবান করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সাংবাদিকদের আরও বলেন, এ বছর উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং, ব্যানার, পোষ্টার, ফেসটুন ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা, উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভা, সফল মৎস চাষীদের পুরস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে বিভিন্ন বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরিক্ষাসহ মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme