সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নব-নির্বাচিত মেয়র সিদ্দিক হোসেনকে সংবর্ধনা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সিদ্দিক হোসেন খান বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে মধুপুর থানাপাড়া বাসী।

সোমবার (১৫ ফ্রেব্রুয়ারী) বিকেল ৫ টায় বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত পৌর মেয়রের হাতে ফুলের তৈরি নৌকা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি হাজী মোঃ ইদ্রিস আলী। এরপর পর্ষায়ক্রমে ফুলের মালা ও তোরা তুলে দেন বিভিন্ন পেশাজীবির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান ইস্পাহানী, শাহজাহান আলী সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জুলহাস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওসমান গনি সহ পৌর ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, সুশীল সমাজ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় নব-নির্বাচিত মেয়র বলেন, মধুপুর পৌরবাসি আমাকে ভালোবেসে যে ভাবে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করেছেন সেই ভালবাসার ঋণ আমি কোনদিন ভুলে যাবো না। মধুপুর পৌরবাসীকে সঙ্গে নিয়ে একটি আধুনিক যুগোপযোগী পৌরসভায় পরিনত করবো। পৌরসভার অসমাপ্ত রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট নির্মাণ করে পৌরবাসীর চলাচলের সুবিধাসহ পৌর শহরের প্রতিটি রাস্তায় ল্যাম্পপোস্ট লাগিয়ে আলোকিত করবো যাতে চুরি ডাকাতি বা ছিনতাইকারী অপরাধ করে না পায়। এসময় তিনি মধুপুর পৌরসভাকে পৌর শহর হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে পৌরসভার সার্বিক সাফল্যের লক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme