সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ‘এক হই, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই’ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৭ ডিসেম্বর সকালে উপজেলার অরনখোলা ইউনিয়নের ভূটিয়া গ্রামে গারো নারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আচিক মিচিক সোসাইটি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উইমেন্স ফান্ড এশিয়া, বাদাবন সংগঠন ও আচিক মিচিক সোসাইটির যৌথ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভূটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা, কোচ নেতা গৌরাঙ্গ বর্মন, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাসুদা বেগম, ভূটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মার্জিনা চিসিম, আচিক মিচিক সোসাইটির কো-অর্ডিনেটর রুমঝুম বর্ষা মৃ, অটিজম বিদ্যালয়ের শিক্ষক আল্পনা রিছিল ও কোচ নেত্রী কাজলি বর্মন। মানববন্ধনে স্থানীয় গারো, কোচ, বর্মন সম্প্রদায়ের নারী, শিশু, কিশোরীরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme