সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিদ্যালয়ের ১৬ ল্যাপটপ চুরি

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার বনাঞ্চলস্থ ভুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত জুন মাসে একই উপজেলার আউশনারা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৬টি কম্পিউটার চুরি হয়। পরবর্তীতে চুরি হওয়া সেই ল্যাপটপগুলো উদ্ধার করা সম্ভব হয়।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ চুরির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়। তাদের নির্দেশ ও পরামর্শ মতে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুরি কবে সংঘটিত হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল পল মৃ। প্রধান শিক্ষক আরও জানান, বিদ্যালয় থেকে এর আগেও একটি ডেস্কটপ খোয়া গিয়েছিল। পরে বিশেষ উদ্যোগে সেটি উদ্ধার করা সম্ভব হয়।

বিদ্যালয় সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর বিদ্যালয়ের ফলাফল দিয়ে প্রতিদিন নিচ তলার অফিস কক্ষ নিয়মিত খোলা রাখা হয়। উপরে যাওয়ার প্রয়োজন হয়নি। মুক্তপাঠ ট্রেনিং সংক্রান্ত কাজে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে চতুর্থ তলার ল্যাবের সামনে গিয়ে ক্যাচিগেট ও ভিতরের দরজা খোলা এবং কক্ষের ভিতরের সব টেবিল ল্যাপটপ শূন্য পাওয়া যায়। ল্যাপটপের সঙ্গে কি-বোর্ড, মাউসসহ কম্পিউটার এক্সেসরিজ খোয়া গেছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তদন্ত চলমান আছে।

চলতি বছরের জুন মাসে আউশনারা উচ্চ বিদ্যালয় থেকে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ৬টি ল্যাপটপ চুরি হয়। পুলিশি অনুসন্ধানে সেগুলো উদ্ধার হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme