সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান 

  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে।
মধুপুর প্রতিনিধি টাঙ্গাইল:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে  আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা,জয়িতাদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকির হোসাইন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দুপ্রক সভাপতি মধুপুর কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানি, সনাক সভাপতি মো. আব্দুল মালেক, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান প্রমুখ।
এ সময় সাংবাদিক, এনজিও প্রতিনিধি, তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে ৫ ক্যাটাগরীতে ৫ জয়িতাকে সনদ ও সম্মাননা প্রদান করেন অতিথিগন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme