সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ভিজিএফের ৩০ বস্তা চাল জব্দ

  • আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে ভিজিএফের ৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে। ওই জব্দ করা চাল নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকায় মালিক বিহীন ৩০ বস্তা চাল জব্দ করা হয়।

জানা যায়, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফের তালিকাভুক্ত দরিদ্র অসহায় মানুষদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার কয়েকজন ব্যক্তি দুই ভ্যান ভর্তি ৩০ বস্তা চাল ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। তারা অভিযোগ তোলেন ভিজিএফের চাল কালোবাজারে বিক্রি হচ্ছে। পরিষদের লোকজন ওই দুইটি ভ্যান থেকে চালের বস্তাগুলো নামিয়ে রাখেন।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম জানান, চাল কালোবাজারির সুযোগ নেই। কার্ডধারিরা স্বাক্ষর দিয়ে ৩০ কেজি করে চাল তুলে নিয়ে যাচ্ছেন। প্রতি বস্তায় ৩০ কেজি চাল থাকে। চাল গ্রহিতারা চাল বিক্রি করে থাকতে পারেন।

আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ খান সিদ্দিক বলেন, আমাদের পরিষদ থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ হচ্ছে। কোন প্রকার অনিয়ম বা কালোবাজারি হচ্ছে না। কালোবাজারি হলে আমি নিজেই জনতার হাতে ধরা খাবো। কারণ সারা মাসের যে কোন দিন কার্ডধারী এসে তার চাল দাবি করতে পারেন। তখন আমি চাল কোথা থেকে দেবো? এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ইউনিয়ন পরিষদে মালিক বিহীন ৩০ বস্তা চাল পেয়ে জব্দ করেছি। ওই চালগুলো নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme